Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শনিবার শিলংয়ে প্রতিপক্ষ নর্থইস্ট, রিজার্ভ দলের উপরই আস্থা রাখছে ইস্ট বেঙ্গল

যুবভারতীতে তুর্কমেনিস্তানের আর্কাদাগকে বাগে পেয়েও হারাতে ব্যর্থ ইস্ট বেঙ্গল। সাউল, দিয়ামানতাকোসদের ম্যাড়ম্যাড়ে ফুটবলে তিতিবিরক্ত সমর্থকরা। অতীতে কুয়েত এফসি, শেমেন পাডাং বা চোনবুরির মতো ক্লাবকে হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড।

শনিবার শিলংয়ে প্রতিপক্ষ নর্থইস্ট, রিজার্ভ দলের উপরই আস্থা রাখছে ইস্ট বেঙ্গল
  • ৭ মার্চ, ২০২৫ ০৮:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে তুর্কমেনিস্তানের আর্কাদাগকে বাগে পেয়েও হারাতে ব্যর্থ ইস্ট বেঙ্গল। সাউল, দিয়ামানতাকোসদের ম্যাড়ম্যাড়ে ফুটবলে তিতিবিরক্ত সমর্থকরা। অতীতে কুয়েত এফসি, শেমেন পাডাং বা চোনবুরির মতো ক্লাবকে হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর্কাদাগকে সেই মানের মনে হয়নি কখনও। অনেকেরই ধারণা, প্রতিপক্ষকে অতিরিক্ত সমীহ করেই ডুবেছে অস্কারের দল। ভালো মানের বিদেশি থাকলে জিতেই মাঠ ছাড়তে পারতো অস্কারের দল। আগামী ১২ মার্চ ফিরতি পর্বের দিকে যাবতীয় ফোকাস অস্কারের। পরের রাউন্ডে পৌঁছতে গেলে জিততেই হবে। পিছিয়ে থাকা ইস্ট বেঙ্গল কি কামব্যাক করতে পারবে? শেষ চেষ্টা করতে চান সাউলদের হেডস্যার। তবে ঝিমিয়ে থাকা ফুটবলাররা তাগিদ না দেখালে কিছুই সম্ভব নয়। একে চোট-আঘাত নিত্যসঙ্গী। তার উপর ক্লান্তিতে নড়তে পারছেন না ক্রেসপোরা। অতএব প্রথম দলের ফুটবলারদের তরতাজা রেখে তুর্কমেনিস্তান নিয়ে যাওয়াই স্প্যানিশ কোচের লক্ষ্য।

Advertisement

শনিবার শিলংয়ে আইএসএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল। সূত্রের খবর, পেড্রো বেনালির দলের বিরুদ্ধে রিজার্ভ দলই মাঠে নামাতে চলেছে ইস্ট বেঙ্গল। এমনকী, কোচ অস্কার ব্রুজোঁর পরিবর্তে ডাগ-আউটের দায়িত্ব সামলাতে পারেন সহকারী বিনো জর্জ। সেক্ষেত্রে আলেদাইনদের বিরুদ্ধে জেসিন, সুমন, সায়ন, ডেভিডদের নিয়ে দল সাজানো হবে। ঘরোয়া লিগে নজর কাড়লেও সিনিয়র দলে সেভাবে ম্যাচ টাইম পাননি তাঁরা। সেক্ষেত্রে নিজেদের প্রমাণের একটা সুযোগ থাকছে তন্ময়দের সামনে। বিদেশি ফুটবলারদের মধ্যে ক্লেটন সিলভার ম্যাচ টাইম প্রয়োজন। বৃহস্পতিবার প্রথম দলে অনুশীলন করানো হয় তাঁকে। ব্রাজিলিয়ান ফুটবলারের নামের পাশে চলতি মরশুমে কোনও গোল নেই। আইএসএলের শেষ ম্যাচে সেই খাতা খোলার সুযোগ তাঁর সামনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ