নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: অনলাইন বেটিং অ্যাপ মামলায় তদন্ত করছে ইডি। ইতিমধ্যেই এই অ্যাপগুলি নিয়ে দ্রুত গতিতে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলাতেই এবার প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে ইডি। সেই সমনে সাড়া দিয়ে আজ, বৃহস্পতিবারই ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন ‘গব্বর’। সূত্রের খবর, ইডির আধিকারিকরা ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। এর আগে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকেও এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি।



