নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুর এলাকার মধ্যে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে দিতে হবে ফাইন। রাস্তার পাশে মূত্র ত্যাগ করলে ৩০ টাকা ফাইন নেবে দুর্গাপুর পুরসভা, তেমনি ফাঁকা জায়গায় মল ত্যাগের শাস্তি ১০০ টাকা জরিমানা। রীতিমতো সংবাদপত্রে বিজ্ঞাপ্তি প্রকাশ করে এই নির্দেশিকা জারি করল দুর্গাপুর পুরসভা। শহর পরিচ্ছন্ন রাখতে ও স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির(সুডা) নির্দেশ মেনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর পুরসভা এখন ওডিএফ প্লাস তকমা পেয়েছে। অর্থাৎ শহরের কোথাও খোলা জায়গায় শৌচকর্ম হয় না। এই অবস্থায় শহরের এই মর্যাদা অটুট রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও প্রশ্ন উঠছে শহরে আদেও কি পর্যাপ্ত কমিউনিটি টয়লেট রয়েছে। অনেকক্ষেত্রেই অভিযোগ ওঠে শৌচালয় নির্মাণ করা হলেও তা তালা বন্ধ থাকে। সেক্ষেত্রে এই পদক্ষেপ বিড়ম্বনা বাড়াবে না তো সাধারণ মানুষের সেই প্রশ্ন উঠছে।
দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, সুডার নির্দেশ ছিল প্রকাশ্যে শৌচকর্ম করলে ২০০ টাকা ও ৫০ টাকা ফাইন নিতে হবে। আমরা তা কমিয়ে যথাক্রমে ৩০ টাকা ও ১০০ টাকা ধার্য করেছি। মানুষের ব্যবহারের পরিবর্তন এলেই শহর সুন্দর হবে। তিনি বলেন, যখনই খবর পাই কোনও শৌচালয় তালাবন্ধ রয়েছে আমরা পদক্ষেপ গ্রহণ করি। দুর্গাপুরের এক প্রবীণ নাগরিক বলেন, এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরাও চাই শহর পরিচছন্ন থাকুক। পাশাপাশি লাগাতার প্রচারও করতে হবে পুরসভাকে। সবাই সচেতন হলেই শহর স্বচ্ছ থাকবে।