সংবাদদাতা, ফালাকাটা: পুরসভা হওয়ার পর প্রথম সুপার মার্কেট কমপ্লেক্স বানানোর উদ্যোগ নিল ফালাকাটা পুরসভা। তারজন্য বেছে নেওয়া হয়েছে শহরের বাবুপাড়া দিনবাজারকে। পুরসভা সূত্রেই জানা গিয়েছে, চলতি মাসের বোর্ড মিটিং এমনই সিন্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি মার্কেট কমপ্লেক্সের জন্য অর্থ চেয়ে রাজ্যের কাছে প্রস্তাবও পাঠানো হচ্ছে।
Advertisement
গত জানুয়ারি মাসে আলিপুরদুয়ার জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় মুখ্যমন্ত্রী সহ তাঁর সঙ্গে থাকা আধিকারিকদের পুর কর্তৃপক্ষ ফালাকাটাতে মার্কেট কমপ্লেক্স গড়ার প্রস্তাব দিয়েছিল। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে সাড়া দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পুরসভাকে বলেছিল বলে দাবি পুর কর্তৃপক্ষের। তাই চলতি মাসের বোর্ড মিটিংয়ে ফালাকাটা শহরের বাবুপাড়ায় থাকা দিনবাজারকে মার্কেট কমপ্লেক্স গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিল্ডিংয়ের কাজ যাতে আগামী অর্থবর্ষে শুরু করা যায় তার উদ্যোগও নেওয়া হয়েছে।
পুরসভা জানিয়েছে, মার্কেট কমপ্লেক্সটি হবে দ্বিতল। প্রথম তলে সব্জি, মাছ-মাংস থেকে নানা ধরনের খুচরো সামগ্রী বিক্রির দোকান বসবে। দ্বিতলে গোডাউন, অফিস এমনকী পাইকারি দোকান থাকবে। পর্যাপ্ত পার্কিং, টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থাও করা হবে ।
পুরসভার এমন উদ্যোগে খুশি দিনবাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ী মৃন্ময় সরকার, নির্মল সাহা, সুনীল সরকার প্রমুখ বলেন, পুরসভার মার্কেট কমপ্লেক্স গড়ার উদ্যোগকে স্বাগত জানাই। তবে আমরা যে পরিমাণ জায়গায় এখন ব্যবসা করছি সেটা যাতে থাকে তা পুরসভাকে আগে নিশ্চিত করতে হবে।
ফালাকাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ রায় বলেন, আমার ওয়ার্ডেই শহরের অন্যতম বড়মাপের মার্কেট দিনবাজার। মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি আনা হয়েছিল। তিনি সবুজ সঙ্কেত দিয়েছেন। তাই আমরা মার্কেট কমপ্লেক্স করতে প্রস্তাব গ্রহণ করেছি। দিনবাজারকে ঝাঁ চকচকে অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স গড়তে দ্রুত আমরা ডিপিআর বানিয়ে রাজ্যে পাঠাব।