Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরজুড়ে প্রায় দু’কোটিতে নিকাশিনালার কাজ শুরু

শহরজুড়ে প্রায় দু’কোটিতে নিকাশিনালার কাজ শুরু
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: ১২ টি ওয়ার্ডে নিকাশিনালার কাজ শুরু করল বালুরঘাট পুরসভা। এক কোটি ৭৯ লক্ষ টাকা বরাদ্দে ওই কাজের শিলান্যাস করলেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বুধবার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের নট্টপাড়ায় নিকাশিনালার কাজ শুরু হয়। আগামীতে বাকি ১১ টি ওয়ার্ডেই নিকাশিনালার কাজ শুরু হবে বলে পুরসভা জানিয়েছে। 
Advertisement
চেয়ারম্যান অশোক বলেন, বিএমএস প্রকল্পে ১২ টি ওয়ার্ডের জন্য ১ কোটি ৭৯ লক্ষ টাকার নিকাশিনালার কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। সেই কাজগুলি শুরু হচ্ছে। ২৫ নম্বর ওয়ার্ডে আজ কাজ শুরু হল। বাকি ওয়ার্ডেও নিকাশিনালার কাজ হবে। কিছুক্ষেত্রে সংস্কারও হবে বলে পুরসভা জানিয়েছে।
নতুন নিকাশিনালার কাজ শুরু হলেও বহু ওয়ার্ডে পুরনো নিকাশিনালাগুলি বেহাল হয়ে পড়ে রয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। নট্টপাড়ার বাসিন্দা অশোক নট্ট ও মাধব সরকার বলেন, আমাদের এলাকায় নিকাশিনালাগুলি দীর্ঘদিন ধরে বেহাল। সারাবছর জল জমে থাকে। রাস্তার উপর জল চলে আসে। 
পুরসভার সূত্রে খবর, সপ্তাহ খানেক আগে নিকাশিনালার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। বালুরঘাট শহরে নিকাশিনালার কাজগুলি ১২ টি ওয়ার্ডে হবে। শহরে ২৫ টি ওয়ার্ড রয়েছে। শহরের ১৩ টি ওয়ার্ডে আগেই  নিকাশিনালার কাজ হয়েছে। এবিষয়ে বালুরঘাটের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত সরকার বলেন, আমাদের পাড়ার নিকাশিনালার মুখ বন্ধ রয়েছে। জল যায় না। কাজগুলি হলে আমাদের সুবিধা হবে।
সম্পর্কিত সংবাদ