Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরে সারারাত ওষুধের দোকান খোলা রাখতে নির্দেশ প্রশাসনের

শহরে সারারাত ওষুধের দোকান খোলা রাখতে নির্দেশ প্রশাসনের
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরে সারারাত ওষুধের দোকান খোলা রাখতে হবে। বুধবার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (বিসিডিএ) জলপাইগুড়ি শাখার সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। ছিলেন স্বাস্থ্য আধিকারিকরা। সেখানে শহরে পালা করে সারারাত ওষুধের দোকান খোলা রাখতে বলেন মহকুমা শাসক। তাঁর নির্দেশ মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিডিএ’র জলপাইগুড়ি শাখার সম্পাদক সন্দীপ মিশ্র। তিনি বলেন, প্রশাসন জলপাইগুড়ি শহরে পালা করে কিছু ওষুধের দোকান সারারাত খোলা রাখতে বলেছে। সেইমতো ব্যবস্থা নেওয়া হবে। রোস্টার তৈরির জন্য আমরা প্রশাসনের কাছে কয়েকদিন সময় চেয়েছি। 
Advertisement
প্রশাসন সূত্রে খবর, জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতাল এলাকায় সাতটি ওষুধের দোকান রয়েছে। এদিনের বৈঠকে বলা হয়েছে, পালা করে ওই দোকানগুলি যাতে সারারাত খোলা থাকে, সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি একটি বেসরকারি সংস্থা পরিচালিত বেশ কয়েকটি ওষুধের দোকান রয়েছে শহরে। সেগুলিও যাতে পালা করে রাতভর খোলা থাকে, এদিনের বৈঠকে সেই নির্দেশ দেন মহকুমা শাসক। 
সম্পর্কিত সংবাদ