Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে কাউন্সিলারকে নিগ্রহের অভিযোগ

রাজাবাজার অঞ্চলে দুই বিবাদমান গোষ্ঠীকে সামলাতে গিয়ে নিগ্রহের শিকার হলেন স্থানীয় ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাধনা বসু। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। ঘটনায় কাউন্সিলারের অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে আমহার্সট স্ট্রিট থানার পুলিস আটক করেছে বলে খবর।

শহরে কাউন্সিলারকে নিগ্রহের অভিযোগ
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজাবাজার অঞ্চলে দুই বিবাদমান গোষ্ঠীকে সামলাতে গিয়ে নিগ্রহের শিকার হলেন স্থানীয় ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাধনা বসু। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। ঘটনায় কাউন্সিলারের অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে আমহার্সট স্ট্রিট থানার পুলিস আটক করেছে বলে খবর।
Advertisement
জানা গিয়েছে, বিবাদের সূত্রপাত মঙ্গলবার। রাজাবাজার অঞ্চলের ১১৩ নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটের বস্তিতে দুই পক্ষের ঝামেলা বাঁধে। পাড়ার ভিতরেই একপক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে মহিলা ও বয়স্কদের নানাভাবে উত্যক্ত করার অভিযোগ তোলে। যার জেরে এক দফা মারপিট হয় দুই পক্ষের। সেই ঝামেলা থানা পর্যন্ত গড়ায়। এনিয়ে কাউন্সিলার সাধনা বসু বলেন, ‘বুধবার সকালে বিষয়টি জানতে পেরে ওদের ঝামেলা মিটিয়ে নিতে বলেছিলাম। এলাকার বয়স্ক লোকেদের নিগ্রহ করা হচ্ছিল। সন্ধ্যায় ফের ওখানে দু’পক্ষের ঝামেলা বাঁধে। সেটা মেটাতেই গিয়েছিলাম। ধাক্কাধাক্কির মধ্যে আমার গায়েও হাত তোলা হয়েছে। আমি দেওয়ালে চেপে গিয়েছিলাম। দলের ছেলেরা এবং পুলিস আমাকে বাঁচিয়েছে। তারপরেই থানায় এসে অভিযোগ দায়ের করেছি। এলাকায় কোনও গণ্ডগোল বরদাস্ত করা হবে না।’ অভিযোগের ভিত্তিতে পুলিস তিনজনকে আটক করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ