Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরে বড়দিনের কার্নিভাল

শহরে বড়দিনের কার্নিভাল
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বৃহস্পতিবার বড়দিনের কার্নিভাল অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহরে। প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই কার্নিভালে অংশ নেয় শহরের ছ’টি চার্চ। জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড় থেকে শুরু হয় কার্নিভালের শোভাযাত্রা। শেষ হয় সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চে গিয়ে। সেখানেই কার্নিভালের মূল অনুষ্ঠান হয়। প্রতিটি চার্চ আধ ঘণ্টা করে পারফরম্যান্সের সুযোগ পায়। ছিলেন জেলাশাসক শমা পারভীন সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। কার্নিভাল উপলক্ষ্যে আলোর মালায় সাজানো হয় ১৫০ বছরের প্রাচীন সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চটি। বড়দিনের কার্নিভাল দেখতে ভিড় জমান বহু মানুষ।
Advertisement
সম্পর্কিত সংবাদ