Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান

সন্দেশখালির ভাঙিপাড়ায় তিন বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এই মামলার মূল আসামি করে যাঁকে দেখানো হচ্ছে, সেই শেখ শাহজাহানকেই মামলায় পক্ষভুক্ত না করে ও তাঁর বক্তব্য না শুনে ওই নির্দেশ দিয়েছে আদালত।

ফের হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালির ভাঙিপাড়ায় তিন বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এই মামলার মূল আসামি করে যাঁকে দেখানো হচ্ছে, সেই শেখ শাহজাহানকেই মামলায় পক্ষভুক্ত না করে ও তাঁর বক্তব্য না শুনে ওই নির্দেশ দিয়েছে আদালত। তাই সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শেখ শাহজাহান। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ডিভিশন বেঞ্চেও এই মামলায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। আবেদনকারীর আইনজীবী রজত সিনহা রায় জানান, রিট মামলার ক্ষেত্রে সবাইকে পক্ষভুক্ত করে বক্তব্য শোনা জরুরি। কিন্তু তাঁর বক্তব্য শোনা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ