Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কাউন্সিলার বাংলাদেশি, দাবি ওড়ালেন শেখ রাজা

বারাকপুরের এক তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। অভিযোগ, ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শেখ রাজা বাংলাদেশি নাগরিক।

তৃণমূল কাউন্সিলার বাংলাদেশি, দাবি ওড়ালেন শেখ রাজা
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের এক তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। অভিযোগ, ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শেখ রাজা বাংলাদেশি নাগরিক। বারাকপুরের মসজিদ মোড় এলাকায় একটি সভায় অর্জুন দাবি করেন, বছর দশেক আগে তৃণমূল নেতা শেখ রাজা নিজেকে বাংলাদেশি বলে দাবি করে তাঁর কাছে মুচলেকা দিয়েছিলেন। সেই মুচলেকা এখনও তাঁর কাছে রয়েছে। যদিও এই অভিযোগের পাল্টা দিয়েছেন কাউন্সিলার শেখ রাজা। তাঁর দাবি, ভোটে হেরে অর্জুন সিংয়ের মাথা খারাপ হয়ে গিয়েছে। তিনি যদি সেই মুচলেকা প্রকাশ্যে এনে তা প্রমাণ করতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য, দেশজুড়ে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করার নামে বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। এই আবহে শেখ রাজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। যা নিয়ে এলাকার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এর আগে বারাকপুর পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য নওশাদ আলমের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন অর্জুন সিং। তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছিলেন নওশাদ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ