Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬

মে মাসে হাসিনার সঙ্গে পুত্র জয়ের সাক্ষাতের সম্ভাবনা

বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে এদেশেই রয়েছেন তিনি। সূত্রের খবর, খুব শীঘ্রই তাঁর সঙ্গে দেখা করতে ভারতে আসছেন ছেলে সঞ্জীব ওয়াজেদ জয়।

মে মাসে হাসিনার সঙ্গে পুত্র জয়ের সাক্ষাতের সম্ভাবনা
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে এদেশেই রয়েছেন তিনি। সূত্রের খবর, খুব শীঘ্রই তাঁর সঙ্গে দেখা করতে ভারতে আসছেন ছেলে সঞ্জীব ওয়াজেদ জয়। সম্ভবত দিল্লিতেই তাঁদের সাক্ষাৎ হবে। তারপর কলকাতাতেও আসতে পারেন জয়। জানা গিয়েছে, দেশত্যাগের পর এই প্রথম ছেলের সঙ্গে দেখা হতে চলেছে হাসিনার। সম্প্রতি জয় মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু, তাঁর বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছে ইউনুস সরকার। তারপরই মার্কিন মুলুকে ফের পাসপোর্টের আবেদন করেছেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ