সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোল হাইস্কুল মাঠে একটি শৌচালয় এবং এনএসপল্লিতে জলাধারের উদ্বোধন হয়েছে সোমবার। গাজোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কাজ হচ্ছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপপ্রধান প্রদ্যুৎকুমার সর্দার। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দে দুটি কাজ হয়েছে। এদিন উদ্বোধন হল। শৌচালয়ের জন্য চার লক্ষ ৪৯ হাজার এবং জলের জন্য লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।



