Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সহবাসের অভিযোগে তৃণমূলের প্রাক্তন যুব নেতা গ্রেপ্তার 

সহবাসের অভিযোগে তৃণমূলের প্রাক্তন যুব নেতা গ্রেপ্তার 
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে যুব তৃণমূলের এক প্রাক্তন নেতাকে গ্রেপ্তার করল কেশিয়াড়ি থানার পুলিস।  সোমবার রাতে কেশিয়াড়ি ৭ নম্বর অঞ্চলের প্রাক্তন যুব তৃণমূলের সভাপতি চন্দ্রকান্ত পাত্রকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও ব্লক যুব তৃণমূলের দাবি, চন্দ্রকান্তবাবুকে এক বছর আগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সংগঠনের কোনও যোগ নেই। 
Advertisement
পুলিস সূত্রে খবর, এক যুবতীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চন্দ্রকান্তর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন। লিখিত অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে ওই নেতাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 
ব্লক যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় গোস্বামী বলেন, গত ১৩ মাস আগে সংগঠনের পদ ও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের সঙ্গে তার কোনও যোগ নেই। কে, কোথায় কী করছে আমাদের জানার কথা নয়।
সম্পর্কিত সংবাদ