Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু কালনায়  

শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু কালনায়
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকা অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রতন মাঝি (৩৭)। বাড়ি কালনা শহরের শ্যামগঞ্জপাড়ায়। সোমবার কালনা মহকুমা হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যুবকের বাড়ির লোকেরা এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কালনা শ্যামগঞ্জপাড়ার বাসিন্দা রতন মাঝি নদীয়া জেলার শান্তিপুর কলোনি এলাকায় ভালোবেসে বিয়ে করে ঘরজামাই থাকতেন। সম্প্রতি স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল। রবিবার সকালে তাঁকে কালনা-শান্তিপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিস উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে রবিবার দুপুরের দিকে যুবকের বাড়ির লোকেরা নিয়ে এসে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় তিনি মারা যান।
মৃতের জামাইবাবু অভিজিৎ মণ্ডলের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে ও বিষ খাইয়ে ফেরিঘাটের কাছে ফেলে দিয়ে গেছে। আমাদের অনুমান সে কারণেই ওর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর পুলিসের কাছে অভিযোগ জানাব। 
অন্যদিকে, শারীরিক অসুস্থতার কারণে আত্মঘাতী হলেন এক মহিলা। মৃতার নাম মরিয়ম বিবি (৪৫)। বাড়ি কালনা আনুখাল এলাকায়। সোমবার সকালে তাঁকে বাড়ির কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন পরিবারের লোকেরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ