Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্বশুরবাড়ির লোকেদের মারে জখম জামাই

শ্বশুরবাড়ির লোকেদের মারে জখম জামাই
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: শ্বশুরবাড়ির লোকেদের হাতে মার খেয়ে রক্তাক্ত ও জখম জামাই। ঘটনায় শোরগোল বালুরঘাটের বোল্লা এলাকায়। দীর্ঘদিন ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা চলছিল। সেই ঝামেলার কারণে স্ত্রী বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছেন। এদিকে ওই যুবক মঙ্গলবার শ্বশুরবাড়ির এলাকায় গিয়ে মেয়ের সঙ্গে কথা বলছিলেন। সেসময় শ্বশুরবাড়ির লোকেরা এসে ওই যুবককে মারধর করে বলে অভিযোগ। 
Advertisement
জখম যুবককে বালুরঘাটের খাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসার পর পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জখম জামাই। ওই যুবকের দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেজন্যই এই অশান্তি। অন্যদিকে, জখম ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই বধূ নির্যাতনের মামলা রয়েছে। পতিরাম থানার পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
সম্পর্কিত সংবাদ