Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে জলঙ্গিতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে জলঙ্গিতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: মঙ্গলবার বিকেলে জলঙ্গির পোল্লাডাঙায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সব্জিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় বাইকচালকের মৃত্যু হল। মৃতের নাম জনিরুল ইসলাম(৩০)। বাড়ি জলঙ্গির ফরিদপুর। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করা হলেও চম্পট দিয়েছে ঘাতক গাড়ির চালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জলঙ্গির সাদিখাঁরদিয়াড়ে শ্বশুরবাড়ি গিয়েছিল জনিরুল। বিকেলে সেখান থেকে বাইকে করে ফেরার সময় পোল্লাডাঙায় উল্টোদিক থেকে আসা একটি সব্জিবোঝাই পিকআপভ্যান বাইকে ধাক্কা মারে। তাতেই রাস্তায় ছিটকে পড়েন জনিরুল। সেই সময়ে তার শরীরের উপর দিয়ে ঘাতক গাড়ির চাকা চলে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। যদিও বেগতিক বুঝে চম্পট দেয় ওই গাড়ির চালক। মৃতের দাদা শাকিল আহমেদ বলেন, ভাই শ্বশুরবাড়ি গিয়েছিল। ওখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ