Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিবরাত্রিতে কালনার ১০৮ শিবমন্দির সহ জেলার মন্দিরগুলিতে ভক্তদের ভিড়

শিবরাত্রিতে কালনার ১০৮ শিবমন্দির সহ জেলার মন্দিরগুলিতে ভক্তদের ভিড়
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: শিবরাত্রি উপলক্ষ্যে কালনা শহরের রাজবাড়ি চত্বরে প্রাচীন ১০৮ শিবমন্দির ও প্রতাপেশ্বর শিবমন্দিরে ভিড় উপচে পড়ে। এছাড়াও কালনা জোড়া শিবমন্দিরেও ব্যাপক ভিড় হয়। পাশাপাশি পূর্ব বর্ধমানের বিভিন্ন শিবমন্দিরে ভিড় জমান বহু ভক্ত। বর্ধমানের আলমগঞ্জে বাবা বর্ধমানেরশ্বর শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় উপচে পড়ে। সর্বমঙ্গলা মন্দিরেও ভিড় জমান বহু ভক্ত। এদিন সকাল থেকেই গলসির কসবা শিবমন্দিরে ভক্তরা ভিড় জমান। রীতি মেনে শিবের মাথায় জল ঢালেন শিবভক্তরা। নাদনঘাট থানার জাহান্নগর পঞ্চায়েতের পঞ্চাননতলা শিব মন্দির সহ মন্তেশ্বর থানার দেনুরের দীননাথ, পাতুনের পত্তেশ্বর শিবমন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় উপচে পড়ে। এদিন কালনা ১০৮ শিব মন্দির ও নাদনঘাট পঞ্চাননতলা শিবমন্দিরে পুজো দেন মন্ত্রী স্বপন দেবনাথ। 
Advertisement
কালনা শহরের রাজবাড়ি চত্বরে থাকা শতাব্দীপ্রাচীন ১০৮ শিবমন্দিরটি দু’টি ভাগে বৃত্তাকারে নির্মিত। প্রতিটি শিবমন্দিরে সাদা ও কালো রঙের শিবলিঙ্গ বিরাজমান। শিবরাত্রি উপলক্ষ্যে এদিন সকাল থেকে কালনা ভাগীরথী নদীর মহিষমর্দিনী স্নানের ঘাট সহ বিভিন্ন স্নানের ঘাটে বহু মানুষ স্নান সেরে লম্বা লাইন দিয়ে শিবের মাথায় জল ঢালেন। তবে, এদিন কালনার ভাগীরথী নদীর মহিষমর্দিনী স্নানের ঘাটে জল কম থাকায় সমস্যায় পড়েন পুণ্যার্থী। তাঁরা এই স্নানের ঘাটটি সংস্কারের দাবি করেন। এদিন কালনা থানার শিবমন্দিরেও পুজো হয়। বহু ভক্ত প্রসাদ গ্রহণ করেন।
এলাকার বাসিন্দা উদয় সেন বলেন, মহিষমর্দিনীতলা স্নানের ঘাটটি বহু প্রাচীন। বর্তমানে নদীর জলস্তর কমে যাওয়ায় ঘাটের অস্তিত্ব বিপন্ন। আমরা চাই পুরসভার উদ্যোগে সংস্কার করে ঘাটটি স্নানের উপযোগী করে তোলা হোক। 
কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল বলেন, আমরা গত বছর জেসিবি দিয়ে কিছুটা কাজ করেছিলাম। এবারও পরিকল্পনা রয়েছে। স্বপনবাবু বলেন, কালনায় শৈব ভক্তদের জন্য একাধিক প্রাচীন শিবমন্দির রয়েছে। যা দেখতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষ্যে মন্দিরে পুজো দেওয়া হয়। এবারও পুজো দিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ