মহাকুম্ভ নগর: প্রয়াগ সঙ্গমে উপচে পড়েছে পুণ্যার্থীদের ভিড়। যে দিকেই তাকানো যাক না কেন, শুধুই লক্ষ লক্ষ কালো মাথা। কিছুটা দূর থেকে যান্ত্রিক এক আওয়াজ শুনেই সবাই মাথা উঁচু করে তাকালেন আকাশের দিকে। হেলিকপ্টার আসছে। গোলাপ ফুলের পাপড়ি ছড়াতে ছড়াতে। সেই পাপড়ি পুণ্যার্থীদের উপর ঝরে পড়তেই একটা গর্জন উঠল ভিড়ের মধ্যে থেকে—‘হর হর মহাদেব’।
Advertisement
কুম্ভমেলা উপলক্ষ্যে গত ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে হাজির হয়েছেন কোটি কোটি পুণ্যার্থী। সরকারি হিসেব অনুযায়ী, ইতিমধ্যে পূর্ণকুম্ভ উপলক্ষ্যে প্রয়াগরাজে এসেছেন ৬৬ কোটিরও বেশি মানুষ। তার পরেও অবশ্য ভিড় কমার যে বিন্দুমাত্র সম্ভাবনা নেই, তার প্রমাণ মিলেছে রেল-বাস স্টেশন থেকে বিস্তৃত মেলাপ্রাঙ্গণের জনসমুদ্র থেকে। মহাশিবরাত্রিতে শেষ শাহি স্নান উপলক্ষ্যে সোমবার থেকেই ভিড় জমাতে শুরু করেন আম জনতা। হোটেল বা আখড়াগুলিতে থাকার জায়গা না পেয়ে অনেকেই রাত কাটিয়েছেন সঙ্গমে-গঙ্গাপাড়ে, খোলা আকাশের নীচে। কেউ কেউ আবার মহাকুম্ভ নগরে এসে পৌঁছেছেন মঙ্গলবার সন্ধ্যায়। তাঁদেরই একজন রাজবীর সিং ঝালা। বিবিএ পড়ুয়া রাজকোটের এই বাসিন্দা ত্রিবেণী সঙ্গমে শাহি স্নানের জন্য মা ও পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে গতকাল রাতে বাসে করে হাজির হয়েছেন। স্নান সেরে ফিরে যাবেন বুধবার সকালেই।
মঙ্গলবার মাঝরাত থেকেই শুরু হয় পুণ্যস্নান। একদিকে যখন ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে ঘরে ফেরার পথ ধরেছেন মানুষজন, তখন উল্টোদিকে মাথায় লটবহর নিয়ে স্নানের জন্য প্রয়াগের পথে হাজার হাজার পুণ্যার্থী। ঠিক কত মানুষ স্নান সেরেছেন এবারের শেষ শাহি স্নানে? সরকারি আধিকারিকরা জানিয়েছেন, রাত দু’টোর মধ্যেই প্রায় ১১ লক্ষ ৬৬ হাজার ভক্ত প্রয়াগ সঙ্গমে স্নান করেছেন। পরের দু’ঘণ্টায় সেই সংখ্যা পৌঁছয় ২৫ লক্ষ ৬৪ হাজারে। বেলা দশটার মধ্যে পুণ্যার্থীদের এই সংখ্যা পেরিয়ে যায় ৮১ লক্ষ। বুধবার সকালে মায়ের সঙ্গে স্নান সারেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও। এদিন সন্ধ্যা ছ’টা পর্যন্ত ১ কোটি ৪৪ লক্ষ ভক্ত পুণ্যস্নান করেছেন। শাহি স্নান শেষে পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, তার জন্য অতিরিক্ত ৩৫০টি ট্রেন চালানো হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
পুলিস ও প্রশাসনের কর্মীদের পাশাপাশি গোটা ব্যবস্থার উপর নজরদারি চালাতে এদিন ভোর চারটের সময় শীর্ষ আধিকারিকদের নিয়ে গোরক্ষপুর থেকে কুম্ভমেলায় হাজির হন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডলে পোস্ট করে সমস্ত সাধু-সন্ত ও পুণ্যার্থীদের মহাশিবরাত্রির শুভেচ্ছা জানান। এই পুণ্যলগ্নে ভক্তদের স্বাগত জানাতে হেলিকপ্টার থেকে মোট ২০ কুইন্টাল ফুলের পাপড়ি ছড়ানো হয়েছে বলেও সরকারি সূত্রে খবর।
অতীতের ‘ভুল’ থেকে যোগী সরকার যে শিক্ষা নিয়েছে, তার হাতেগরম প্রমাণও মিলেছে। ডিআইজি (কুম্ভ) বৈভব কৃষ্ণ জানিয়েছেন, মঙ্গলবার বিকেল থেকেই গোটা মেলায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চালু করা হয়েছে ‘নো ভিআইপি ট্রিটমেন্ট’ ব্যবস্থাও।