Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিবরাত্রি উপলক্ষ্যে শিবনিবাসে সতর্কতা

শিবরাত্রি উপলক্ষ্যে শিবনিবাসে সতর্কতা
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কৃষ্ণনগর: শিবরাত্রি উপলক্ষ্যে ভিড় সামলাতে শিবনিবাসে একাধিক পদক্ষেপ নিচ্ছে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। বুধবার শিবরাত্রি। কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে হাজার মানুষ শিবের মাথায় জল ঢালতে আসে। ভিড় সামলাতে গোটা এলাকা পুলিসের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। তারজন্য বাঁশের ব্যারিকেড করা হয়েছে। ডিএসপি শিল্পী পাল বলেন, আমরা পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা রাখছি। সব নিয়ে ২০০ পুলিস থাকছে। এছাড়া আমরা অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল পরিষেবার ব্যবস্থা রাখছি।
Advertisement
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ভীম একাদশী থেকে শিবনিবাসের শিবলিঙ্গে বিশেষ পুজো শুরু হয়। একইসঙ্গে কৃষ্ণগঞ্জের শিবনিবাস হাইস্কুল মাঠে শুরু হয় ২৫২ বছরের পুরনো ভীম একাদশীর মেলাও। যাকে কেন্দ্র করে  অগণিত ভক্ত আসেন।
শিবনিবাস মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, সকাল ৬ টা থেকে শিবের মাথায় জল ঢালা শুরু হবে। এরপর লাইনে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ শিবের মাথায় জল দেওয়া যাবে। মন্দিরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনও যান ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এপ্রসঙ্গে মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য বলেন, শিবরাত্রি উপলক্ষ্যে এদিন আমরা সমস্ত রকমের প্রস্তুতি নিয়েছি। জল ঢালা বা পুজো হয়ে গেলে আর কাউকে দাঁড়াতে দেওয়া হবে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ