সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার কুমারগ্রাম ব্লকের সাহেবপাড়ায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাগর বিশ্বাস (২৬)। এদিন সকালে স্থানীয়রা সাগরকে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কুমারগ্রাম থানার পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



