সংবাদদাতা, ইটাহার: ইটাহার শিবাজি সঙ্ঘের তিনদিনব্যাপী দীপাবলি উৎসবের সূচনা হল শনিবার সন্ধ্যায়। রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ, পুজো কমিটির সভাপতি ছন্দময় দাস দীপাবলি উৎসবের সূচনা করেন। স্বর্গীয় লাল্টু মঞ্চে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। উৎসবে থাকছে বসে আঁকো, নাচ, গান, নাটক, ক্যুইজ, আলপনা সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানে গান করেন মহকুমা শাসক।



