Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের পর থেকেই এলাকায় শশী পাঁজার দেখা নেই: কুণাল

রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা কোথায়? —এই প্রশ্নটাই তুলে দিলেন মমতাপন্থী তৃণমূলের উত্তর কলকাতার সভাপতি কুণাল ঘোষ।

ভোটের পর থেকেই এলাকায়  শশী পাঁজার দেখা নেই: কুণাল
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা কোথায়? —এই প্রশ্নটাই তুলে দিলেন মমতাপন্থী তৃণমূলের উত্তর কলকাতার সভাপতি কুণাল ঘোষ। রবিবার তিনি বলেন, বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে গত ৪ মে। তারপর থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তাঁকে এলাকায় দেখা যাচ্ছে না, দলের কর্মসূচিতে পাওয়া যাচ্ছে না। এমনকি দলের কর্মীরা যখন আক্রান্ত হচ্ছেন বা গ্রেপ্তার হচ্ছেন, সেই সময়ও শশী পাঁজাকে কর্মীদের পাশে পাওয়া যাচ্ছে না। কিন্তু ভোটের আগে অহরহ তাঁকে দেখা যেত। ভোটের পরে উনি গেলেন কোথায়?

Advertisement

ঘটনাচক্রে কুণাল যখন এই অভিযোগ আনছেন, সেই সময়ে এনসিপিআই দলের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের সঙ্গে শশী পাঁজা সাক্ষাৎ করেছেন বলে খবর। কুণালের বক্তব্য, আমি শশী পাঁজাকে ফোন করেছিলাম। উনি আমায় বলেছিলেন কলকাতার বাইরে আছেন। কিন্তু কলকাতা ফিরেও আমায় ফোন করেননি। এখন ভালো না খারাপ কোন তৃণমূলের সঙ্গে শশী পাঁজা যোগাযোগ করছেন বুঝব কী করে? এ-ব্যাপারে শশী পাঁজার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তাঁর ফোন বারবার ‘ব্যস্ত’ রয়েছে সংকেত দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ