Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

শর্বরীর বিচ্ছেদ

বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ ও সানি কৌশল। বলিপাড়ার চর্চিত এই জুটির প্রেম দীর্ঘদিনের।

শর্বরীর বিচ্ছেদ
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ ও সানি কৌশল। বলিপাড়ার চর্চিত এই জুটির প্রেম দীর্ঘদিনের। কবীর খান পরিচালিত ‘দ্য ফরগটেন আর্মি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেখানেই তাঁদের বন্ধুত্ব ও প্রেমের সূত্রপাত। শোনা যাচ্ছে, বিচ্ছেদ হয়েছে তাঁদের। সূত্রের খবর, পেশাগত জীবনের ওঠাপড়ার জেরেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, গত কয়েকবছরে বেশ কয়েকটি বড়ো মাপের প্রজেক্টে কাজ করেছেন শর্বরী। আর বড়ো সুযোগের অপেক্ষায় ভিকি কৌশলের ভাই সানি। দু’জনের কর্মজীবনের এই পরিবর্তনের জেরেই নাকি দূরত্ব তৈরি হয়েছে। এই গুঞ্জনে সরগরম বলি পাড়া। যদিও সানি বা শর্বরী, কেউই এই বিষয়ে মুখ খোলেননি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ