Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্জাক খুনে ধৃত শার্প শ্যুটার

ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিস। ধৃতের নাম রেজাউল মোল্লা।

রাজ্জাক খুনে ধৃত শার্প শ্যুটার
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিস। ধৃতের নাম রেজাউল মোল্লা। তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রেজাউলকে চন্দনেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এই খুনের মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। তবে এখনও কয়েকজনকে খোঁজা হচ্ছে। 

Advertisement

ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কলকাতা পুলিসের দাবি, রেজাউলকে টাকার বিনিময়ে ভাড়া করেছিল আজহারউদ্দিন। রাজ্জাককে খুনের সময়, সেই প্রথম গুলি চালিয়েছিল। পাশাপাশি, সেই রাতে আজহারউদ্দিন, রাজু মোল্লা এবং রেজাউল—এই তিনজন রাজ্জাকের মাথা, বুক, মুখমণ্ডল লক্ষ্য করে পরপর গুলি চালিয়েছিল। 
তৃণমূল নেতা রাজ্জাক খুনের ছ’দিনের মধ্যে উত্তর কাশীপুর থানার পুলিস ৭ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এখনও পর্যন্ত খুনের নেপথ্যে থাকা ‘পাকা মাথা’র নাগাল পায়নি কলকাতা পুলিস। 
বুধবার বিকেলে রাজ্জাক খুনের প্রতিবাদে ভাঙড়ে শওকত মোল্লা এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। ভাঙড় কলেজের মাঠ থেকে ঘটকপুর পর্যন্ত এই মিছিল হয়। সংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন শওকত মোল্লা বলেন, ‘রাজ্জাক খুনের পর থেকে ভাঙড়ের তৃণমূলকর্মীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। আরও তৃণমূল কর্মী  শহিদ হলেও ক্ষতি নেই, এবার ভাঙড়ে তৃণমূলই জিতবে।’
এদিকে,  মঙ্গলবার রাতে ধৃত জাকির মোল্লা এবং এদিন ধৃত রেজাউলকে বুধবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হলে তাদের পুলিস হেফাজতে পাঠানো হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ