Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

এশিয়া বুক অব রেকর্ডস’-এ শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ

এশিয়া বুক অব রেকর্ডস’-এ শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এর পর এবার ‘এশিয়া বুক অব রেকর্ডস’-এর স্বীকৃতি পেল ত্রিপুরার শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ। এই মেডিক্যাল কলেজে উদ্বোধনী শিক্ষাবর্ষে বিভিন্ন রাজ্যের সর্বাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। যা নজিরবিহীন। সম্প্রতি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে এই স্বীকৃতি সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সম্মাননীয় ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সত্যরঞ্জন দেববর্মা এবং ওই মেডিক্যাল কলেজের আধিকারিক প্রমুখ। । এশিয়া বুক অব রেকর্ডস-এর প্রতিনিধি সঞ্জয় ভোলাধীর জানিয়েছেন, এশিয়ার ৪৮টি দেশের মধ্যে এমন ঘটনার কোনও নজির নেই। ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে কলেজটি ভারতের ২১টি রাজ্য থেকে ছাত্রছাত্রীদের ভর্তি করেছে, যা এশিয়ার নবনির্মিত মেডিক্যাল কলেজগুলোর মধ্যে একটি নজিরবিহীন ঘটনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ