Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তেল আভিভ থেকে বাড়ি ফিরলেন শালবনীর অনিরুদ্ধ

যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়েছিলেন শালবনীর গবেষক অনিরুদ্ধ বেরা। গত বৃহস্পতিবার তিনি ভারত সরকারের ‹অপারেশন সিন্ধু›-র মাধ্যমে বাড়িতে ফিরলেন।

তেল আভিভ থেকে বাড়ি ফিরলেন শালবনীর অনিরুদ্ধ
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়েছিলেন শালবনীর গবেষক অনিরুদ্ধ বেরা। গত বৃহস্পতিবার তিনি ভারত সরকারের ‹অপারেশন সিন্ধু›-র মাধ্যমে বাড়িতে ফিরলেন। দিল্লি বিমানবন্দর হয়ে এদিন সকালে শালবনী থানার ভাউদি গ্রামের বাড়িতে পৌঁছন অনিরুদ্ধ। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, অনিরুদ্ধর জন্য রাতের ঘুম উড়ে গিয়েছিল। সব সময় খবরের উপর নজর রাখতে হয়েছে। এদিন অনিরুদ্ধ বলেন, খুবই দুশ্চিন্তায় ছিলাম। ভারত সরকার অসাধারণ কাজ করেছে। অন্য কোনও দেশ এত দ্রুত ও সুন্দরভাবে তাদের নাগরিকদের দেশে ফেরাতে পারেনি! মা বাবাও খুবই চিন্তা করছিল। বাড়িতে ফিরে শান্তি লাগছে। খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। অ্যালার্ম বাজলেই ছুটে যেতে হতো বাঙ্কারে। ওদের নিরাপত্তা ব্যবস্থা উন্নতমানের।

Advertisement

অনিরুদ্ধবাবুর বাবা অসীম কুমার বেরা একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। তাঁর মা রাখি বেরা গৃহিণী। ছোট থেকেই মেধাবী ছিলেন অনিরুদ্ধ। ২০২২ সালের নভেম্বর মাসে ইজরায়েলে যান। থাকতেন তেল আভিভে। ক্যান্সার বায়ো ফিজিক্স নিয়ে তিনি গবেষণা করছেন। বাড়ি ফিরে অনিরুদ্ধ বাবু বলেন, বাবা মায়ের জন্য চিন্তা হতো। তবে নিয়মিত যোগাযোগ রেখেছি। চাই, শান্তি ফিরে আসুক। অনিরুদ্ধ বাবুর বাবা ও মা বলেন, খুবই দুশ্চিন্তায় ছিলাম। ছেলে বাড়ি ফিরে আসায় খুশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ