রাওয়ালপিন্ডি: ড্রেসিং-রুমেই ঘুমিয়ে পড়লেন ব্যাটসম্যান। তার জেরে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাট করতে নামতে পারলেন না। টাইমড আউট হলেন পাকিস্তানের সাউদ শাকিল। সেই ঘটনার আগে ও পরে মিলিয়ে ৪ ব্যাটার আউট হলেন ৩ বলে! উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। তাই ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্ট কাপের ফাইনালে স্টেট ব্যাঙ্কের জার্সিতে খেলতে নেমেছিলেন শাকিল। প্রথমে ব্যাট করতে নামা স্টেট ব্যাঙ্কের দ্বিতীয় ও তৃতীয় উইকেট পরপর পড়েছিল। পঞ্চম ব্যাটার হিসেবে নামার কথা ছিল শাকিলের। কিন্তু তিনি তখন ড্রেসিং-রুমে ঘুমিয়ে পড়েছেন।



