Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক নিষিদ্ধ: কেন্দ্র

পাকিস্তানের শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করল কেন্দ্র। বুধবার অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে।

শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক নিষিদ্ধ: কেন্দ্র
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করল কেন্দ্র। বুধবার অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে। এক্স হ্যান্ডলে শাহ জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদক পাচারের সঙ্গে যুক্ত রয়েছে এই সংগঠন। পাশাপাশি, যুব সম্প্রদায় ও ছোটোখাটো অপরাধীদের সন্ত্রাসবাদে যুক্ত হতেও উসকানি দিচ্ছে পাকিস্তানি শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি বারবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তারা। শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের মূল মদতদাতা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। তাদের হয়েই ভারতে নাশকতামূলক কার্যকলাপ চালাত ওই সংগঠন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিরুদ্ধে ইউএপিএ, ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র, বিস্ফোরক আইন সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ