Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শাহিবজাদার সেঞ্চুরি, বড় জয় পাকিস্তানের

৫৮ বলে অপরাজিত ১০০। সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে ঝড় তুললেন শাহিবজাদা ফারহান।

শাহিবজাদার সেঞ্চুরি, বড় জয় পাকিস্তানের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: ৫৮ বলে অপরাজিত ১০০। সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে ঝড় তুললেন শাহিবজাদা ফারহান। তাঁর দাপটেই ‘এ’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারাল পাকিস্তান। ভারতের পরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে উঠল সুপার এইটে উঠল তারা। উল্লেখ্য, এই ঘরানায় এটাই তাদের বৃহত্তম জয়।প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ তুলেছিল পাকিস্তান। দেশের হয়ে এই ফর‌্যাটে শাহিবজাদার প্রথম শতরানই টানল দলকে। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। টি-২০ বিশ্বকাপে এর আগে পাকিস্তানের হয়ে শতরান করেছিলেন আহমেদ শেহজাদ। সেই তালিকায় শাহিবজাদা হলেন দ্বিতীয় ক্রিকেটার।

Advertisement

 তিনি ছাড়া রান পেলেন ক্যাপ্টেন সলমন আগা (৩৮) ও শাদাব খান (অপরাজিত ৩৬)। বাবর আজম ব্যাট করেননি।জবাবে ১৭.৩ ওভারে ৯৭ রানে দাঁড়ি পড়ে নামিবিয়া ইনিংসে। অদ্ভুত অ্যাকশনের স্পিনার উসমান তারিক মাত্র ১৬ রানে নেন চার উইকেট। ১৯ রানে তিন উইকেট নেন শাদাব খান। এদিন শাহিন শাহ আফ্রিদিকে খেলায়নি পাকিস্তান। শনিবার সুপার এইটে প্রথম ম্যাচে নামছেন সলমনরা। কলম্বোয় তাদের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড। তারপর ২৪ ও ২৮ ফেব্রুয়ারি তাদের উল্টোদিকে যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

Advertisement
সম্পর্কিত সংবাদ