Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে জানিয়ে হাসি ফুটল শাহিদের

‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনে জানিয়ে জীবনে গতি ফিরল রায়গঞ্জ গৌরী গ্রাম পঞ্চায়েতের এলেনগিয়া গ্রামের শাহিদ আলির। বিশেষ চাহিদাসম্পন্ন ১৪ বছরের শাহিদের চলাফেরার সমস্যা মেটানোর অনুরোধ করে একসময় হেল্পলাইনে জানান বাবা সামশের আলম।

‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে জানিয়ে হাসি ফুটল শাহিদের
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনে জানিয়ে জীবনে গতি ফিরল রায়গঞ্জ গৌরী গ্রাম পঞ্চায়েতের এলেনগিয়া গ্রামের শাহিদ আলির। বিশেষ চাহিদাসম্পন্ন ১৪ বছরের শাহিদের চলাফেরার সমস্যা মেটানোর অনুরোধ করে একসময় হেল্পলাইনে জানান বাবা সামশের আলম। এরপরই রায়গঞ্জ ব্লক প্রশাসন শাহিদের প্রয়োজনের বিষয় খতিয়ে দেখে। স্কুলে যাওয়ার জন্য তাকে জরুরি ভিত্তিতে একটি হুইল চেয়ার দেওয়া হয়। এতে হাসি ফুটেছে শাহিদ ও তার পরিজনদের মুখে। 

Advertisement

উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সম্প্রতি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে দায়ের হওয়া অভিযোগের একশো শতাংশই নিষ্পত্তি করে ফেলেছে। এতে যেমন খুশি হয়েছেন সাধারণ অভিযোগকারীরা, প্রয়োজনীয় সরকারি পরিষেবা পৌঁছে দিতে পেরে স্বস্তি জেলা প্রশাসনের অন্দরেও।
জেলা প্রশাসন জানিয়েছে, মানুষ যেমন সরকারি পরিষেবা পাওয়া নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করেন, রাস্তা, পানীয় জল, আলো, রক্ত সঙ্কট, অ্যাম্বুলেন্স পাচ্ছেন না বলেও অভাব, অভিযোগ নথিভুক্ত করান। প্রশাসন অভিযোগের গুরুত্ব বিবেচনা করে দ্রুত সেই সমস্যা মেটাতে উদ্যোগ নেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ