Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফারহার পরিচালনায় শাহরুখ

তিনি ‘কিং অব রোমান্স’। পর্দায় প্রেমিক হিসেবে তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা

ফারহার পরিচালনায় শাহরুখ
  • ১৯ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

• তিনি ‘কিং অব রোমান্স’। পর্দায় প্রেমিক হিসেবে তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’— এমন নানা ছবিতে দর্শককে প্রেমে মশগুল করেছেন তিনি। অর্থাৎ শাহরুখ খান। ফের পর্দায় প্রেমিকরূপে দেখা যাবে তাঁকে। শাহরুখের পরের ছবি ‘কিং’-এর শ্যুটিং শেষের পথে। এরপরই একটি রোমান্টিক ছবিতে অভিনয় করবেন তিনি। সূত্রের খবর, ফারহা খান পরিচালিত ‘ম্যায় হুঁ না ২’তে অভিনয় করছেন শাহরুখ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফারহা ইঙ্গিত দিয়েছিলেন ফের পরিচালনায় ফিরছেন তিনি। এবং তাঁর ছবিতে মুখ্য চরিত্রে কাজ করবেন শাহরুখই। কারণ বন্ধুত্ব, সম্পর্কের সমীকরণ তাঁদের কাজ আরও সহজ করে তোলে। এই আবহে শোনা যাচ্ছে, ‘ম্যায় হুঁ না’র দ্বিতীয় পর্ব তৈরি করতে চলেছেন ফারহা। বড়ো বাজেটের রোমান্টিক ছবিতে দীর্ঘদিন কাজ করেননি শাহরুখ। ফলে বন্ধু ফারহার ছবিতে কাজ করতে মুখিয়ে অভিনেতাও। শোনা যাচ্ছে আগামী জুনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করে ফেলবেন শাহরুখ ও ফারহা। তারপরই শুরু হবে শ্যুটিং।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ