Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলে শাহরুখ

কয়েকদিন আগেই ফারহা খান জানিয়েছিলেন, দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন তিনি। এবং তিনি ছবি করবেন শাহরুখ খানকে নিয়েই।

সিক্যুয়েলে  শাহরুখ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কয়েকদিন আগেই ফারহা খান জানিয়েছিলেন, দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন তিনি। এবং তিনি ছবি করবেন শাহরুখ খানকে নিয়েই। এবার ফারহার সেই ইচ্ছাই পূরণ হচ্ছে। শোনা যাচ্ছে, ‘ম্যায় হুঁ না’ ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন ফারহা। অনেকদিন ধরেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক। সূত্রের খবর, শাহরুখের সঙ্গেও আলোচনা সেরেছেন ফারহা। অভিনেতা নিজেও রাজি ১২ বছর পর ফারহার সঙ্গে কাজ করতে। সবকিছু ঠিক থাকলে ‘কিং’ ছবির পরেই এই সিনেমার কাজ শুরু করবেন কিং খান। ‘ওম শান্তি ওম’, ‘ম্যায় হুঁ না’র মতো একাধিক সফল ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ফারহা ও শাহরুখ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’ তাঁদের শেষ কাজ। ফলে বলিউডের সফল এই অভিনেতা-পরিচালক জুটিকে ফের পর্দায় দেখতে মুখিয়ে অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ