Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় শাহ! বঙ্গে নয়া মুখ্যমন্ত্রী কে? আজই জল্পনার অবসান

আজই স্থির হবে বাংলার নয়া মুখ্যমন্ত্রীর নাম। সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী। শুক্রবার বেলা ১১ টায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কলকাতায় শাহ! বঙ্গে নয়া মুখ্যমন্ত্রী কে? আজই জল্পনার অবসান
  • ৮ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকতা: আজই স্থির হবে বাংলার নয়া মুখ্যমন্ত্রীর নাম। সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী। শুক্রবার বেলা ১১ টায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই তিনি রওনা দেন দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশে। মন্দিরে পুজো দিয়ে তিনি উঠবেন নিউ টাউনের একটি হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির সমস্ত জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন তিনি। সেখানে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

শনিবার রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নয়া মুখ্যমন্ত্রী শপথ নেবেন। বাংলার পরবর্তী প্রশাসনিক প্রধান বাছাইয়ের এই প্রক্রিয়া সারতে পর্যবেক্ষক হিসাবে অমিত শাহকে নিয়োগ করা হয়েছে। সহ-পর্যবেক্ষক থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। মুখ্যমন্ত্রী মুখ নির্বাচনের আগে অমিত শাহ এবং মোহন মাঝি বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা বৈঠক করতে পারেন বলেও খবর।

সূত্রের খবর, বাংলায় সরকার গঠনের ক্ষেত্রে শেষ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েই বিজেপির পরিষদীয় দলনেতার নাম প্রস্তাব করবেন শাহ। 

যিনি পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হবেন, বৈঠক শেষেই তিনি সরাসরি রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারেন। এই দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement
সম্পর্কিত সংবাদ