Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাহু নদীর ছটঘাট পরিদর্শন

সাহু নদীর ছটঘাট পরিদর্শন
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: বৃহস্পতিবার ছটপুজো। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর কলোনির সাহু নদীর ঘাট পরিদর্শন করলেন শিলিগুড়ি পুলিস কমিশনারেটের এসিপি সোমনাথ দাস, আমবাড়ি ফাঁড়ির ওসি হিরুকান্তি সরকার সহ পুলিসের অন্যান্য আধিকারিকরা। ছটপুজো কমিটির সদস্য চন্দন বিশ্বাস বলেন, ১৯ বছর ধরে এখানে ছটপুজোর আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার আমবাড়ি ফাঁড়ির পুলিস কৃষ্ণনগর কলোনির ছটঘাট পরিদর্শন করল। পুজোর প্রস্তুতি খতিয়ে দেখে নিয়মাবলী বিষয়ে তাঁরা আমাদের জানালেন। আমবাড়ি ফাঁড়ির ওসি বলেন, মঙ্গলবার আমবাড়ি করোতোয়া নদীর ছটঘাট এবং কৃষ্ণনগর কলোনির সাহু নদীর ঘাট পরিদর্শন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ