Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরপাড়ায় পদ্মা চরের মাটি কেটে পাচার, ধৃত ২

সাগরপাড়ায় পদ্মা চরের মাটি কেটে পাচার, ধৃত ২
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: অবৈধভাবে নদী চরের মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সাগরপাড়ার চর কাকমারি থেকে কয়েকটি ট্রাক্টর সহ বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিস। তারপরেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কমেনি। সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে পদ্মা চরের মাটি কেটে বিক্রি করছিল মাফিয়ারা। শুক্রবার সকালে সেখানে হানা দেয় সাগরপাড়া থানার পুলিসের একটি টিম। সেখানে হানা দিয়ে দু’টি ট্রাক্টর সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ