Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরপাড়ায় নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত ১

সাগরপাড়ায় নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত ১
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: ১৮০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিস। ধৃতের নাম মফিজুল মোল্লা। তার বাড়ি সাগরপাড়ার তেলেপাড়ায়। বুধবার রাতে সাগরপাড়ার দেবীপুরে নাকাচেকিংয়ের সময় পুলিস তাকে ধরে।
Advertisement
পুলিস জানিয়েছে, বুধবার রাতে দেবীপুরে শেখপাড়া-জলঙ্গি সড়কে নাকা চেকিং চলছিল। সেই সময় ওই ব্যক্তিকে ব্যাগ নিয়ে আসতে দেখা যায়। তাকে দাঁড় করিয়ে ব্যাগে তল্লাশি চালাতেই নিষিদ্ধ কাশির সিরাপের বোতল পাওয়া যায়। ধৃতকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ