Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরপাড়ায় নাবালিকাকে অপহরণের অভিযোগ

সাগরপাড়ায় নাবালিকাকে অপহরণের অভিযোগ
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: বৃহস্পতিবার সাগরপাড়ায় এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নাবালিকার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তাঁরা জানতে পারেন পোল্লাগাড়ির এক যুবক ও তার পরিবার তাঁদের মেয়েকে অপরহরণ করে নিয়ে গিয়েছে। এরপরই নাবালিকার পরিবারের তরফে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিস জানিয়েছে, ওই নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ