Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরপাড়ায় বাড়ির উঠোনে থাকা গাঁজা গাছ নষ্ট পুলিসের

সাগরপাড়ায় বাড়ির উঠোনে থাকা গাঁজা গাছ নষ্ট পুলিসের
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল : পুলিসের নজর এড়িয়ে বাড়ির উঠোনেই চলছিল গাঁজার চাষ। বাড়ির ঘেরাটোপে পুলিসি ঝঞ্ঝাট ছাড়াই বড় হচ্ছিল গাঁজার গাছগুলি। খবর পেয়েই বাড়িতে হানা দিয়ে সেই গাঁজার গাছ নষ্ট করল সাগরপাড়া থানার পুলিস। রবিবার  দুপুরে সাগরপাড়ার খয়েরতলায় অভিযান চালিয়ে একাধিক বাড়ির গাঁজা গাছ নষ্ট করেছে পুলিস। জানা গিয়েছে , গাঁজার চাষ রুখতে পুলিসের তরফে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। থানা এলাকার বিভিন্ন গ্রামের ফসলি জমিতে গাঁজা গাছ দেখতে পেলে সেগুলিকে কেটে পুড়িয়ে দেওয়া হচ্ছে। চলছে ধরপাকড়। আর তাতেই পুলিসি ঝক্কি এড়াতে পুরোনো উপায় বদলে বাড়িতেই গাঁজা চাষ শুরু করছে কারবারিরা। খোলা জায়গায় গাঁজা চাষের তুলনায় বাড়িতে গাঁজার চাষ করলে পুলিসি হানার সুযোগটা কম। আর এই সুযোগকে কাজে লাগিয়েই সাগরপাড়ার খয়েরতলার একাধিক বাড়ির উঠানে গাঁজার চাষ করেছিল কারবারিরা। সোর্স মারফত খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিসের একটি টিম সেখানে গিয়ে গাঁজাগাছগুলি কেটে সেগুলিকে পুড়িয়ে দেয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ