Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরপাড়ায় বাবাকে খুনে ধৃত যুবক

সাগরপাড়ায় বাবাকে খুনে ধৃত যুবক
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়ায় বাবাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম টুটুল শেখ। পুলিস জানিয়েছে, শুক্রবার দুপুরে ঘোড়ামারায় টাকা ছেঁড়াকে ঘিরে বাবা-ছেলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই সেই ঝামেলা মারামারিতে গড়ায়। অভিযোগ, টুটুল নিজের বৃদ্ধ বাবাকে দফায় দফায় মারধর করে। এতে তার বাবা নজরুল শেখ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতের আত্মীয়রা টুটুলের বিরুদ্ধে নিজের বাবাকে খুনের অভিযোগে সরব হন। পুলিস জিজ্ঞাসাবাদের জন্য টুটুলকে গ্রেপ্তার করে। পরে মৃতের পরিবারের এক মহিলা থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিস টুটুলকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ