Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক

সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: হাতবদলের আগেই আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিস। শনিবার সকালে পুলিস পীরতলা-বারোমাসিয়া রাজ্য সড়ক থেকে মিলন শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল, এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বাইক বাজেয়াপ্ত হয়েছে।
Advertisement
বছর পঁচিশের ওই যুবকের বাড়ি রানিনগর থানার আরালপাড়ায়। তার বিরুদ্ধে আগেই রানিনগর থানায় অস্ত্র পাচারের একাধিক অভিযোগ রয়েছে। শনিবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
শনিবার সকালে রানিনগর থেকে দেশি পিস্তলটি কাউকে দিতে সাগরপাড়া এসেছিল মিলন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য সড়কে নাকা চেকিং শুরু করে পুলিস। ওই যুবককে আটক করে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। সে যে ব্যক্তিকে ওই পিস্তল দিতে এসেছিল, পুলিস তার খোঁজ চালাচ্ছে।
সম্পর্কিত সংবাদ