Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার ভোররাতে সাগরপাড়ার দেবীপুরে একটি মাঠে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম নিউটন মন্ডল। তার বাড়ি সাগরপাড়ার কুমারপুরে। ধৃতের কাছে থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিস। বৃহস্পতিবার সকালে ধৃতকে পাঁচ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত অনেকদিন ধরেই আগ্নেয়াস্ত্রের কারবারের সঙ্গে যুক্ত। বুধবার রাতেই পুলিসের কাছে খবর আসে দেবীপুর মাঠের কাছে একটি আগ্নেয়াস্ত্রের হাতবদল হতে পারে। ওই খবর পাওয়ামাত্রই সেখানে হানা দেয় থানা পুলিসের একটি টিম। তারা লুকিয়ে নজরদারি শুরু করে সেখানে। ভোররাতে মাঠের দিকে একজনকে এগিয়ে আসতে দেখেন তাঁরা। সন্দেহ হওয়ায় তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদ চালাতেই তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পুলিসের তরফে এরপরে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। পরে নির্দিষ্ট ধারায় মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়। আর কারা এই কারবারের সঙ্গে জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাগরপাড়া থানার পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ