Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার ভোর রাতে সাগরপাড়ার পাঠাপাড়া ব্রিজের কাছে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম আলমগীর মোল্লা। তার বাড়ি সাগরপাড়া থানা এলাকাতেই। ধৃতের কাছে থেকে একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিস। রবিবার ধৃতকে সাত দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ধৃত অনেকদিন ধরেই আগ্নেয়াস্ত্রের কারবারের সঙ্গে যুক্ত। রাতেই পুলিসের কাছে খবর আসে পাঠাপাড়া ব্রিজের কাছে একটি আগ্নেয়াস্ত্রের হাতবদল হতে পারে। ওই খবর পাওয়ামাত্রই সেখানে হানা দেয়  পুলিসের একটি টিম। তারা লুকিয়ে নজরদারি শুরু করে সেখানে। রবিবার ভোর রাতে পাঠাপাড়া ব্রিজের দিকে একজনকে এগিয়ে আসতে দেখেন তাঁরা। সন্দেহ হওয়ায় তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদ চালাতেই তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পুলিসের তরফে এরপরে তার শরীরে তল্লাশি চালাতেই কোমরে গোঁজা অবস্থায় আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়। পরে ধৃতকে গ্রেপ্তার করা হয়। আর কে বা কারা এই কারবারের সঙ্গে জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাগরপাড়া থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ