সংবাদদাতা, ডোমকল: রবিবার দুপুরে সাগরপাড়ার চর কাকমারি উত্তরপাড়ায় আগুনে ভস্মীভূত হল দু’টি বাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও দু’টি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নোটন শেখের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তেই ওই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া দেখে আশেপাশের লোকজন ছুটে আসেন।
নলকূপ থেকে, মোটর চালিয়ে জল এনে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও তাতে খুব একটা কাজ হয়নি। কিছুক্ষণের মধ্যেই ওই আগুন ছড়িয়ে পড়ে নোটনের দাদা আবু তাহের শেখের বাড়িতেও। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দু’টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দু’টি পরিবারের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। ক্ষতিগ্রস্ত পরিবারের এক মহিলা সদস্য বলেন, আমরা বাড়ির বাইরে কাজ করছিলাম।
হঠাৎ একজন এসে বলে আমাদের বাড়িতে আগুন লেগেছে। আমরা গিয়ে দেখি বাড়িটা দাউদাউ করে জ্বলছে। স্থানীয়রা আগুন নেভালেও সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা অসহায় হয়ে পড়েছি। সরকারিভাবে কিছু সাহায্য করা হলে উপকৃত হব।