Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সোমবার সকালে সাগরদিঘিতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম আজিজুল শেখ(৮৫)। তাঁর বাড়ি সাগরদিঘি থানার দস্তুরহাট গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়।

সাগরদিঘিতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: সোমবার সকালে সাগরদিঘিতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম আজিজুল শেখ(৮৫)। তাঁর বাড়ি সাগরদিঘি থানার দস্তুরহাট গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। এদিন সকালে সাগরদিঘির মহিপাল রোড স্টেশন সংলগ্ন রেললাইন পারাপারের সময় ওই বৃদ্ধ ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের সামনে চলে আসেন। ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ