সংবাদদাতা, জঙ্গিপুর: সাগরদিঘি থানার গোবর্ধন ডাঙা পঞ্চায়েতের গোঁসাইগ্রামে রান্নার সময় অগ্নিদগ্ধ হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মৃতার নাম শ্যামলী প্রধান(৫৫)। পেশায় তিনি দিনমজুর ছিলেন। তাঁর দুই মেয়ে থাকলেও বর্তমানে তিনি ঘরে একাকী থাকতেন। সপ্তাহ খানেক আগে রান্না করার সময় উনুনের আগুন থেকে দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেই থেকে চিকিৎসা চলছিল। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।



