Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা, ধৃত ১

সাগরদিঘিতে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা, ধৃত ১
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: প্লাস্টিকের মাদুরে জড়িয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা চলছিল। বৃহস্পতিবার দুপুরে সাগরদিঘির বেলেপুকুরে ১২নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালিয়ে পুলিস প্রচুর পরিমাণে গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মোশারফ হোসেন। তার বাড়ি সাগরদিঘি থানা এলাকায়। গাঁজাগুলি সে বীরভূমে হাতবদলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃত সেগুলি কোথা থেকে আমদানি করেছে এবং কার কাছে হাতবদলের জন্য নিয়ে যাচ্ছিল, পুলিস তা তদন্ত করে দেখছে। ধৃত যুবককে হেফাজতে নিয়ে জেরা করবে পুলিস। শুক্রবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।  সাগরদিঘি থানার পুলিস জানিয়েছে, আগাম খবরের ভিত্তিতে নাকা তল্লাশি চালিয়ে ২৬কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়। যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আরও জেরা করা হবে। জানা গিয়েছে, এদিন দুপুরে বাহালনগরে একটি বাইককে থামিয়ে তল্লাশি চালায় পুলিস। বাইকের পিছনে বাঁধা বাক্স থেকে একটি মাদুর উদ্ধার হয়। মাদুরের মধ্যেই গাঁজাগুলি মোড়ানো ছিল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ