Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে নবম শ্রেণির ছাত্রীর অপমৃত্যু  

সাগরদিঘিতে নবম শ্রেণির ছাত্রীর অপমৃত্যু
 
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: মঙ্গলবার সন্ধ্যায় সাগরদিঘিতে ঘর থেকে নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুজাতা মাল (১৬)। বাড়ি সাগরদিঘি থানার জ্বিনদিঘিতে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। সে স্থানীয় জ্বিনদিঘি হাইস্কুলের ছাত্রী ছিল। ওই কিশোরী বেশ কয়েকবছর থেকে অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। রোগ না সারায় অবসাদে এমন করে থাকতে পারে বলে পরিবারের লোকজনের অনুমান।
Advertisement
সাগরদিঘি থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে রোগব্যাধিতে ভুগছিল ওই ছাত্রী। অবসাদেই এমনটা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, কয়েক বছর ধরে জটিল রোগে ভুগছিল। সেইমতো তাঁর চিকিৎসাও চলছিল। অসুখ না সারায় দুশ্চিন্তায় ভুগছিল ওই ছাত্রী। সম্প্রতি তাঁর দু’টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে বলে রিপোর্টে জানা যায়। বিষয়টি জানতে পারে ওই ছাত্রী। বিষয়টি জানার পর থেকে ভেঙে পড়ে সে। এদিন সন্ধ্যায় ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। মৃতের বাবা বিষ্ণু মাল বলেন, মেয়ে রোগের জন্য কষ্ট পাচ্ছিল। এত চিকিৎসা করালাম কিছুতেই কিছু হল না।
অপরদিকে, মঙ্গলবার রঘুনাথগঞ্জে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম ঝাঁকু মণ্ডল (৫৫)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার রমনা গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। তিনি চোখে ভালো দেখতে পেতেন না। ওইদিন বিকেলে ছাদে ওঠেন। সন্ধ্যায় ছাদ থেকে নামার সময় সিঁড়ি ভেবে নামতে গিয়ে সোজা নিচে পড়ে যান। জঙ্গিপুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সম্পর্কিত সংবাদ