Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে লরির ধাক্কায় মৃত প্রৌঢ়

সাগরদিঘিতে লরির ধাক্কায় মৃত প্রৌঢ়
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার সন্ধ্যায় সাগরদিঘির ১২নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম লতিফুর শেখ(৫২)। তাঁর বাড়ি সাগরদিঘি থানার অনুপপুর গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। জাতীয় সড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি লরি লতিফুর সাহেবকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। লরি ও তার চালককে আটক করেছে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ