Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে গাড়ির ধাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী কর্মীর মৃত্যু

সাগরদিঘিতে গাড়ির ধাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী কর্মীর মৃত্যু
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: গাড়ির ধাক্কায় সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক অস্থায়ী কর্মীর মৃত্যু হল। মৃতের নাম মোবারক শেখ(২০)। বাড়ি সাগরদিঘি থানার মুনিগ্রাম। সোমবার দুপুরে ওই যুবক গুরুতর জখম অবস্থায় পিডিসিএল সংলগ্ন রাস্তার পাশে পড়েছিলেন। তাঁকে উদ্ধার করে প্রথমে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে রাতে মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে বলে মনে হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মোবারক তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী কর্মী ছিলেন। স্থানীয় পরিবারের অনুমান, প্রথম শিফটে কাজ করার পর বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময় কোনও গাড়ি ধাক্কা মারায় গুরুতর জখম হন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে আনেন। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মৃতের মামা আইনুল হক বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল জানতে পারিনি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ