Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু

সাগরদিঘিতে দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার রাতে সাগরদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাদিকুল শেখ(৫৫)। তাঁর বাড়ি বন্যেশ্বর গ্রামপঞ্চায়েতের ফুলসোহরি গ্রামে। মেয়ের বাড়ি থেকে তিনি ফিরছিলেন। জোন্সি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কোনও গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় বেশ কিছুক্ষণ তিনি রাস্তার পাশে পড়েছিলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ভাই তোফজুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার অনেক পরে খবর পাই। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা আমরা বুঝতে পারিনি। হাসপাতালে গিয়ে দেখি, দাদার মৃত্যু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ